সময় কলকাতা ডেস্ক :
‘কোন বাণিজ্যে নিবাস তােমার কহাে আমায় ধনী,
তাহা হলে সেই বাণিজ্যের করব মহাজনি!”
বাণিজ্যে বসতে লক্ষ্মী
কবিগুরু কবিতায় প্রশ্ন শেষে যেভাবে বাণিজ্যের জয়গান করেছিলেন তিনি সেই একইভাবে প্রভু শা বুঝিয়েছেন লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে যে কোন কাজেই সাফল্য পাওয়া যায়। এক ছোট মাছ ব্যবসায়ী থেকে, এখন শুঁটকি মাছ নিয়ে ব্যবসাকে শিল্পের রূপ দিয়েছেন। ফলশ্রুতি,বেশ কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রভু শা । এক সময় নিজে মাছ কিনে এনে ব্যবসা করতেন। আর এখন তিনি বেশ কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। কিভাবে হল তার উত্থান?

“ও নাও হইতে শুটকি মাছের গন্ধ আসিছে ভাসি” জসীমউদ্দিন
প্রভূ শা ছিলেন এক ছোট মাছ ব্যবসায়ী। প্রতিদিনই মাছ কিনে এনে তা বাজারে বিক্রি করতেন। জলপাইগুড়ির ধুপগুড়ি ব্লকের মাগুরমাড়ি গ্রাম পঞ্চায়েতের জলঢাকা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা প্রভু শা দীর্ঘদিন ধরেই মাছের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। মাছ কিনে এনে জেলার বিভিন্ন প্রান্তে বিক্রি করতেন। কিন্তু, বেশিরভাগ সময় পর্যাপ্ত চাহিদার অভাবে বাইরে থেকে নিয়ে আসা মাছের অর্ধেকটা রয়ে যেত। কোনওভাবে লোকসান করেও বিক্রি না হওয়ার ফলে অনেক মাছ ফেলে দিতে হত। তার কথায়, গত বছর মালদায় মাছ কিনতে গিয়ে নজরে আসে, মালদার মৎস্য ব্যবসায়ীরা মাছের আরতের সঙ্গে নিজস্ব জায়গায় মাছ শুকোনোর ব্যবস্থা করেছেন। আর সেই পদ্ধতি দেখেই তা বাস্তবায়ন করতে তিনি চিন্তা ভাবনা শুরু করেন। জলঢাকা নদী সংলগ্ন নিজের জায়গায়,মাছ শুকনো করার পদ্ধতি অবলম্বন করেন। শুরু হয় কাজ। বাঁশ দিয়ে শ্রমিক লাগিয়ে মাচা তৈরি করা হয় যা স্থানীয় ভাষায় চাটাই বলে পরিচিত। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, দীঘা থেকে মাছ নিয়ে আসবেন। সেই মাছ শুকিয়ে তৈরি হবে শুটকি মাছের ব্যবসা। জলপাইগুড়ি জেলায় এই প্রথম। তিনি এই পদ্ধতি অবলম্বন করে এই ব্যবসা শুরু করবেন। এখানে প্রায় ২৫ জন কর্মচারী কাজ করবেন। অর্থাৎ শুধু নিজের ব্যবসা নয়, পাশাপাশি কর্মসংস্থানও তৈরি করছেন প্রভু শা। প্রভু শা এক দৃষ্টান্ত যা অনুপ্রাণিত করতে পারে বাঙালিকে, জাতি মুক্তি খুঁজতে পারে মৎস্য মারিব খাইব সুখের প্রচলিত ধারা থেকে। প্রবল ইচ্ছেশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করে এক ইতিহাস গড়ছেন এক বাঙালি। নতুন ভোরের সন্ধান তাঁর হাত ধরে।।


More Stories
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ
মুখে জ্বলন্ত সিগারেট সহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী
পুলিশ- আন্দোলনকারী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের জেরে অবরুদ্ধ মধ্য-কলকাতা