সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে একটি কথা অত্যন্ত জনপ্রিয় :ক্যাচেস উইন ম্যাচেস । এশিয়া কাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতের আরশদীপ সিং গুরুত্বপূর্ণ সময়ে সহজ ক্যাচ ছেড়ে দেন । ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ফেলে দেওয়া সেই ক্যাচের খেসারত দিতে হয় ভারতকে । তবে ভারতের পরাজয়ের জন্য ওই একটি ক্যাচকে দায়ী করা যায় না। তবুও সেই ক্যাচ পড়ে যাওয়া ভারতের পরাজয়ের একটি কারণ হয়ে দাঁড়িয়েছিল। ভারতের হারের পর বিরাট কোহলি সাংবাদিক সম্মেলন আসেন। ম্যাচের শেষ মুহূর্তে আরশদীপ সিংয় ক্যাচ মিস করা নিয়ে প্রশ্ন ওঠে । এর জবাবে বিরাট কোহলি বলেন, চাপের মধ্যে বা বড় খেলায় যে কেউ ভুল করতে পারে, বড় ম্যাচে চাপ অনেক বেশি থাকে, আর্শদীপের পাশে থাকতে দেখা গেল তাঁকে। এর সাথে পাকিস্তানের বিপক্ষে তার সাথে ঘটে যাওয়া ম্যাচের একটি পুরনো ঘটনাও শোনালেন তিনি।বিরাট কোহলি বলেছেন, “ আরশদীপ সিং যে ধরনের ভুল করেছে , আমি আমার ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়েও করেছি। পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আমিও শহীদ আফ্রিদির বলে বাজে শট খেলে আউট হয়েছিলাম।এরপর সারা রাত ঘুমাতে পারিনি। ঘুম চলে গিয়েছিল। সারারাত ঘরের সিলিং এর দিকে তাকিয়ে ছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে আমার ক্যারিয়ার এখন শেষ।”তিনি আরও বলেছিলেন, “এগুলি সেই সুযোগ যা থেকে আপনি শিখতে পারেন। এবং যখন আপনি শিখবেন, আপনি দেখবেন যে পরের বার একই পরিস্থিতি আবার ঘটবে।” আরশদীপের সামনেও যখন এমন সুযোগ আসবে, তখন সে আর হাতছাড়া করবে না – প্রত্যয়ী বিরাট, প্রত্যয়ী ভারত।।
ক্যাচেস উইন ম্যাচেস : আরশদীপের পাশে বিরাট


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে