প্রায় তিনদশকআগে মহিন্দার অমরনাথ নির্বাচকদের বলেছিলেন এ “বাঞ্চ অফ জোকারস” বা একদল ভাঁড়। এশিয়া কাপে ভারত শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ার পরে অনেকেরই মনে পড়ছে জিমি অমরনাথের অমর উদ্ধৃতি । পাকিস্তানের সঙ্গে হারের পরে শ্রীলঙ্কার কাছেও ৬ উইকেটে হার তুলে আনছে অনেক প্রশ্ন।
এশিয়া কাপে ভারতের ভরাডুবির পরে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ বলছেন, নির্বাচকদের ভুলেই ভারত ডুবছে। যথেষ্ট সংখ্যায় পেসার না পাঠানো, টিমের ব্যালেন্স ঠিক না রাখা,ওপেনিং ব্যাটসম্যান হিসেবে কে এল রাহুল বা পেসার হিসেবে ভুবনেশ্বর কুমারের মনোনয়ন নিয়ে উঠছে প্রশ্ন।ওপেনে কেন ঈশান কিষান বা ধাওয়ান নন, বুমরার অনুপস্থিতিতে কেনই বা মহম্মদ সামি নেই এরকম হাজার প্রশ্ন উঠছে।খেলোয়াড়রাও দায়িত্ব পালনে ব্যর্থ।ঋষভ পন্থ সুমো কুস্তিগীরের মত চেহারা করেছেন আর ব্যাটসম্যান হিসেবে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হচ্ছেন, ডেথ ওভারে ভুবনেশ্বর কুমারের ওয়াইড ও ফুলটস বলে দেদার রান খরচ হওয়ায় তরুণ আর্শদীপ প্রানপনে চেষ্টা করেও বাঁচাতে পারলেন না। ভুবি ভুলেই গিয়েছেন ডেথ ওভারে ইয়র্কার করার কথা। ফলে পাকিস্তান ম্যাচের যেন রিপিট টেলিকাস্ট হল শ্রীলঙ্কা ম্যাচে। অর্থাৎ অঙ্কের হিসেবে টিকে থাকলেও এশিয়া কাপে ভারতের বিদায় কার্যত অনেকটাই নিশ্চিত। সৌজন্যে ভারতের নির্বাচক মন্ডলী।।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া