সময় কলকাতা ডেস্ক: সকাল থেকেই ঝলমলে রোদ্দুর, পরিষ্কার আকাশ,পুজোর গন্ধ বাতাসে। এরই মধ্যে আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের ৫ জেলা এবং দক্ষিণবঙ্গের ৪ জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। গুমোট গরমে অস্বস্তিকর পরিবেশ বজায় রয়েছে দক্ষিণবঙ্গে। আপাতত দক্ষিণবঙ্গের পরিস্থিতি পরিবর্তনের কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
পূর্বাভাস বলছে, সোমবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ।

সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হতে পারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে হাল্কা বৃষ্টির সম্ভাবনা । আপাতত উত্তরবঙ্গে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। অন্যদিকে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হতে পারে ভারী বৃষ্টি। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!