Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্ক: সকাল থেকেই পরিষ্কার আকাশে সাদা মেঘের ভেলা ! পুজো পুজো গন্ধ বাতাসে! ঝলমলে রোদ্দুরে খুশি খুশি আ্রমেজ। এরই মধ্যে উত্তরবঙ্গের ৫ জেলা এবং দক্ষিণবঙ্গের ৪ জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। গুমোট গরমে অস্বস্তিকর পরিবেশ বজায় রয়েছে দক্ষিণবঙ্গে। আপাতত দক্ষিণবঙ্গের পরিস্থিতি পরিবর্তনের কোন সম্ভাবনা নেই। তাপমাত্রাও অপরিবর্তিত থাকবে বলে জানা গিয়েছে।

পূর্বাভাস বলছে, মঙ্গলবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। এদিন ভোর রাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে হাল্কা বৃষ্টির সম্ভাবনা । উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হতে পারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি।  বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 

About Post Author