Home » পুজোর আগে ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ

পুজোর আগে ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ

সময় কলকাতা ডেস্ক: নীল আকাশে সাদা মেঘের ভেলা ! পুজো পুজো গন্ধ বাতাসে! ঝলমলে রোদ্দুরে খুশি খুশি আমেজ। এই আমেজ বজায় রেখে আপাতত দুই বঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। গুমোট গরমে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণমুখী হওয়ার সম্ভাবনার পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনাও প্রবল। যার ফলে পুজোর আগে ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের উপকুলের জেলাগুলিতে।

পূর্বাভাস বলছে,বৃহস্পতিবার কলকাতার আকাশ থাকবে পরিষ্কার, তবে সংলগ্ন কয়েকটি জায়গার আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৫ শতাংশ। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। বাড়বে তাপমাত্রা। বাড়বে আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণও বাড়বে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। তবে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

About Post Author