সময় কলকাতা ডেস্ক: নীল আকাশে সাদা মেঘের ভেলা ! পুজো পুজো গন্ধ বাতাসে! ঝলমলে রোদ্দুরে খুশি খুশি আমেজ। খুশির মাঝেই নিম্নচাপ! প্রবল বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । ফলে পুজোর আগে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের একাধিক জেলায়। এরই মধ্যে গুমোট গরমে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে দক্ষিণবঙ্গে।
পূর্বাভাস বলছে, শুক্রবার কলকাতার আকাশ থাকবে পরিষ্কার, তবে সংলগ্ন কয়েকটি জায়গার আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৭ শতাংশ। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস । তবে হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। বাড়বে তাপমাত্রা। বাড়বে আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণও বাড়বে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ কম থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। বে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।সোমবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলায়।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!