সময় কলকাতা ডেস্ক : ফের নতুন ইতিহাস তৈরি করলেন সোনার ছেলে। ৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে বিশ্বের অন্যতম সেরা স্পোর্টিং ইভেন্ট ডায়মন্ড লিগে শীর্ষ স্থান জিতে নিলেন নীরজ। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে প্রথম হলেন তিনি। এদিন ৮৮.৪৪ মিটার থ্রো করেন তিনি। আর তার পরেই রচিত হয় নতুন ইতিহাস।
টোকিও অলিম্পিক্সে সোনা জয়, বিশ্ব অ্যাথলেটিক্স মিটে রূপো জয়ের পর এবার ডায়মন্ড লিগেও সেরা নীরজ চোপড়া৷ চেক প্রজাতন্ত্রের জাকুব ভাল্দজ, জার্মানির জুলিয়ান ওয়েবারকে হারিয়ে নিজের জায়গা প্রতিষ্ঠিত করেন নীরজ।

সোনা জিতে নিজেকে ফের প্রমাণ করে দিলেন ২৪ বছরের অলিম্পিক্সের সোনা জয়ী নীরজ চোপড়া। মাঝে চোট আঘাতে ভুগছিলেন তিনি। কমনওয়েলথ গেমসে নামতেও পারেননি নীরজ। তবে চোট সারিয়ে এ যে নীরজের অসাধারণ প্রত্যাবর্তন তা বলার অপেক্ষা রাখেনা।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়