Home » ৩৪ মাস পরে আবার শতরান বিরাট কোহলির

৩৪ মাস পরে আবার শতরান বিরাট কোহলির

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : অবশেষে কিছুদিন ধরে চলা সেঞ্চুরির খরা কাটল তাঁর । ফর্মে ফেরার দিনে রিকি পন্টিংকে ছুঁয়ে ফেললেন তিনি। কুড়ি ওভারের খেলায় সেঞ্চুরি করা বাকি ছিল।প্রথম টি টোয়েন্টি শতরান করার সাথে সাথে আন্তর্জাতিক ক্রিকেটে ৭১ টি সেঞ্চুরি হয়ে গেল তাঁর। সামনে থাকলেন একমাত্র শচীন তেন্ডুলকার। সেঞ্চুরি করলেন বিরাট, সমালোচকদের চুপ করিয়ে ফর্মে ফিরলেন বিরাট। বিরাট কোহলি বুঝিয়ে দিলেন ফর্ম সাময়িক আর কোয়ালিটি চিরস্থায়ী।

কলকাতা,২৩ নভেম্বর,২০১৯ আর বৃহস্পতিবার সন্ধ্যের দুবাই। আড়াই মাস বাকি ছিল তিন বছর হতে। অবশেষে আবার সেঞ্চুরি পেলেন বিরাট কোহলি ।মাঝখানে অনেকটা সময় কেটেছে আর বিরাট শুধুই ব্যাটে ছন্দ হারিয়েছেন। এবার এশিয়া কাপে ইঙ্গিত রাখছিলেন ফর্মে ফিরছেন তিনি। বৃহস্পতিবার আফগানিস্তান দলের বোলিংকে ক্লাব স্তরে নামিয়ে এনে ৬১ বলে অপরাজিত ১২২ করলেন। এশিয়া কাপ থেকে ভারত ছিটকে গেলেও ভারতীয় ক্রিকেটের সুসংবাদ যে বিরাট কোহলি ফর্মে ফিরলেন। আফগান বোলিং আক্রমণ নিয়ে ছেলেখেলা করে তিনি বুঝিয়ে দিলেন কেন তিনি এই গ্রহের অন্যতম সেরা ব্যাটসম্যান । ১২ টি বাউন্ডারি আর ৬ টি ওভার বাউন্ডারিতে ইনিংস সাজিয়েছেন। সেঞ্চুরি এসেছে ৫৩ বলে। বিরাট কোহলি বোঝালেন তিনি হারিয়ে যেতে পারেন না, হারতে পারেন না,গুরুত্বহীন ম্যাচে ভারতের প্রাপ্তি বিরাট হলেও এটাই স্বাভাবিক ছিল কারণ বিরাটের রানে ফেরা ছিল সময়ের অপেক্ষামাত্র । ক্রিকেটের মুকুটহীন রাজা আবার রাজকীয় মেজাজে স্বমহিমায় উদয় হলেন ।

About Post Author