যে ক্রিকেটারদের আমরা ভুলেছি (পর্ব ২)
বিস্মৃত ক্রিকেটার : প্রবীর সেন
সময় কলকাতা ডেস্ক : পি সেন মেমোরিয়াল ট্রফি কলকাতার অন্যতম সেরা ও ঐতিহ্যশালী একটি ক্রিকেট প্রতিযোগিতা। প্রতিযোগিতাটির নামের সঙ্গে যে প্রয়াত মানুষটির নাম জড়িয়ে আছে সেই পি সেন বা প্রবীর সেন সম্পর্কে আজকের প্রজন্মে অনেকেই বিশেষ কিছু জানেন না। প্রবীর সেন বাংলার প্রথম টেস্ট ক্রিকেটার এবং প্রথম টেস্ট উইকেটরক্ষক । জাতীয় দলে তাঁর আগমনের আগে ১২ টি টেস্ট খেলেছিল ভারত এবং সেখানে ছ জন উইকেটরক্ষককে খেলতে দেখা যায়।সপ্তম জাতীয় উইকেটরক্ষক প্রবীর সেন ১৪ টি টেস্ট খেলেন ভারতের হয়ে । উইকেটের পেছনে বাজপাখির ক্ষিপ্রতা ছিল প্রবীর সেনের। তাঁর চার বছরের আন্তর্জাতিক টেস্ট জীবন শুরু হয়েছিল অস্ট্রেলিয়ায় যে সফরে প্রস্তুতি ম্যাচে তিনি স্যার ডন ব্র্যাডম্যানকে স্টাম্প করেন তিনি।ঘরোয়া ক্রিকেটে একাধিক সেঞ্চুরি করেছেন, রঞ্জি ট্রফিতে ব্যাটে সফল হলেও টেস্টে ব্যাটসম্যান হিসেবে চুড়ান্ত ব্যর্থ তিনি।১৪ টি টেস্টে তাঁর সর্বোচ্চ রান ২৫। মোট সংগ্রহ ১৬৫ রান। তবে গ্লাভস হাতে উইকেটরক্ষকের ভূমিকায় তিনি ছিলেন বিশ্বস্ত। ১৪ টি ম্যাচে ৩১ টি শিকার যার মধ্যে ১১ টি ছিল স্টাম্পিং। টেস্টে এক ইনিংসে চারটি স্টাম্পিং করার কৃতিত্ব তাঁর ছিল যা প্রায় পঞ্চাশ বছর অক্ষত ছিল। প্রথম শ্রেণীর ক্রিকেটে বোলিংয়ে হ্যাটট্রিকও আছে তাঁর।

প্রবীর সেনের বাড়ির ডাক নাম ছিল খোকন। অধুনা বাংলাদেশের ব্রাক্ষণবেড়িয়ায় জন্ম তাঁর। একাধিকবার বাদ পড়েও দলে ফিরেছিলেন। মাত্র ২১ বছরে টেস্ট ক্রিকেট খেলতে শুরু করলেও বেশি দিন স্থায়ী হয় নি তাঁর আন্তর্জাতিক ক্রিকেট জীবন। বাস্তবে বেশি দিনের আয়ু নিয়ে আসেন নি প্রবীর সেন। ১৯৭০ সালে মাত্র ৪৩ বছর বয়সে আকস্মিকভাবে হৃদযন্ত্রের গতি স্তব্ধ হয়ে যায় প্রবীর সেনের।।


More Stories
ছিন্নমূলদের আত্মসম্মান ও অহংকারের নাম ইস্টবেঙ্গল, বললেন মন্ত্রী শঙ্কর ঘোষ
স্বপ্না বর্মনের অবসর
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত