Home » এশিয়া কাপ শ্রীলঙ্কার

এশিয়া কাপ শ্রীলঙ্কার

সময় কলকাতা ডেস্ক : মরুশহরে বিজয়পতাকা উড়ল শ্রীলঙ্কার। এ বছরের এশিয়া কাপ জিতে তারা ছুঁয়ে ফেলল ভারতের নজির। শ্রীলঙ্কা ও এবার নিয়ে ৬ বার জিতল এশিয়া কাপ। যদিও নজির গড়ার চেয়ে কাপ জয় অনেক বেশি জরুরি ছিল শ্রীলঙ্কার। দেশের বড় দুঃসময় চলছে।তাই অর্থনৈতিক ভাবে বিধ্বস্ত দেশবাসীর জন্য এই জয় খুব দরকার ছিল দাসুন শানাকা বাহিনীর।রবিবার রাতে ফাইনালে ২৩ রানে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতল শ্রীলঙ্কা।

আগে ব্যাট করে শ্রীলঙ্কা এদিন করে ৬ উইকেটে ১৭০ রান।রাজাপক্ষে করেন সর্বোচ্চ ৭১। হ্যারিস রাউফ পাকিস্তানের পক্ষে ৩টি উইকেট পান।পাল্টা ব্যাট করতে নেমে ১৪৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।একা রিজওয়ান কুম্ভ হয়ে করেন ৫৫ রান। তৃতীয় উইকেটের পরে ইফতিকারের সঙ্গে তিনি জুটি বেঁধে একসময় আশা জাগালেও ১৪ ওভারের পরে আস্কিং রেট বেড়ে যায় অস্বাভাবিক ভাবে। দ্রুত রান তাড়া করতে গিয়ে ভেঙে পাক মিডল অর্ডার। হাসারাঙ্গার বলে ১৭ তম ওভারে তিন উইকেট খুইয়ে আর ঘুরে দাঁড়াতে পারে নি পাকিস্তান।প্রমোদ মাধুশান ছিলেন শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সেরা যদিও অলরাউন্ড পারফর্ম করে দু দলের মধ্যে কার্যত তফাৎ গড়ে দেন হাসারাঙ্গা।।

About Post Author