সময় কলকাতা ডেস্ক: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। যদিও মহামারীর প্রকোপ নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। ৫ হাজারের নিচে নেমে গিয়েছিল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কমার পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেসও। চিন্তা থাকছে পজিটিভিটি রেট নিয়ে। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ২.৮২ শতাংশের কাছাকাছি। সংক্রমণ যাতে হাতের বাইরে চলে না যায় সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২২১ জন। বর্তমানে দেশের সক্রিয় রোগী ৪৭ হাজার ১৭৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। যা আগের দিনের থেকে সামান্য বেশি। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ১৬৫ জনের। মৃত্যুর হার ১.১৯ শতাংশ। বাড়ছে সুস্থতার হারও। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ২৫ হাজার ২৩৯ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৫ কোটি ২৬ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। পুজোর মধ্যে যা শেষ করতে চাইছে কেন্দ্র।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর