Home » তীর্থযাত্রায় যাওয়ার পথে বাস দুর্ঘটনা, মৃত ৩

তীর্থযাত্রায় যাওয়ার পথে বাস দুর্ঘটনা, মৃত ৩

সময় কলকাতা ডেস্কঃ গয়াধাম তীর্থযাত্রায় যাওয়ার পথেই ভয়াবহ বাস দুর্ঘটনা।

জানা গিয়েছে, ভয়াবহ এই বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। গুরুতর আহত হয়েছেন প্রায় ২০ জন তীর্থযাত্রী। আহত ২০ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

বাসের যাত্রীরা সকলেই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ১১ তারিখ পূর্ব মেদিনীপুর জেলার বাজকুল থেকে রিজার্ভ বাসে করে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে একটি বাস গয়াধামের উদ্দেশ্যে রওনা দেয়। সোমবার সকালে বিহারের বরকাটা থানার অন্তর্গত হাজারিবাগ এলাকায় একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনার খবর পেয়েই জেলা প্রশাসনকে দ্রুত মৃতদেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। পাশাপাশি, আহতদের রাজ্যে ফিরিয়ে এনে সুচিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন তিনি ।

About Post Author