Home » ভয়াবহ অগ্নিকাণ্ড তেলেঙ্গানায়! মৃত ৮

ভয়াবহ অগ্নিকাণ্ড তেলেঙ্গানায়! মৃত ৮

সময় কলকাতা ডেস্ক: তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে ই-স্কুটারের একটি শোরুমে ভয়াবহ আগুন। এই  অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের, আহত ১০।

সোমবার রাত ১০ টা নাগাদ শোরুমে আগুন লাগে। আগুন মুহুর্তে ছড়িয়ে পড়ে হোটেলের উপরের অংশে। হোটেলের আবাসিকরা প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে হোটেল কর্মীদের জানান ।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী এসে পৌঁছানোর আগেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে ।আতঙ্কে বহু দল থেকে ঝাঁপ দিতে থাকে অনেকেই। আগুন ছড়িয়ে পড়ার কারণে শোরুমের ভেতরে ২৪ জন আটকে ছিলেন। তাদের উদ্ধার করতে শুরু করে দমকল বাহিনী। শোরুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন ৬ জন পরে হাসপাতালে মারা গিয়েছে আরও ২জন।

উল্লেখ্য, চলতি বছরেই তেলেঙ্গানায় মার্চ মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেকেন্দ্রাবাদ এর একটি গুদামে আগুন লেগে মৃত্যু হয়েছিল বিহারের ১১ জন পরিযায়ী শ্রমিকের। সেই ঘটনা শর্ট সার্কিট থেকে আগুন লাগার কারণে হয়েছিল। এবারের এই অগ্নিকাণ্ডের ঘটনাও শর্ট সার্কিট থেকে হয়েছে বলেই প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন তেলেঙ্গানা স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ মাহমুদ আলী। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি মৃতদের পরিবারের উদ্দেশ্যে জানিয়েছেন সমবেদনা।

About Post Author