Home » কোষ্টকাঠিন্যের সমস্যা? দারুন কাজ করবে মেথি

কোষ্টকাঠিন্যের সমস্যা? দারুন কাজ করবে মেথি

সময় কলকাতা ডেস্কঃ প্রাচীনকাল থেকে ব্যবহৃত এই ঘরোয়া টোটকা ব্যবহারে আপনার শরীরের নানা সমস্যাও দূর হবে। রোজ সকালে যদি মেথি ভেজানো জল খেতে পারেন,দেখবেন শরীরের অনেক সমস্যা দূর হয়ে গেছে। জেনে নেওয়া যাক স্বাস্থ্য ভালো রাখতে মেথির কিছু গুনাগুণ।

কোষ্টকাঠিন্যের সমস্যা দূর করে

মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট,যা হজম ক্ষমতা বাড়ায়। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে,যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শুধু তাই নয়,নিয়মিত সকালে খালি পেটে মেথি ভেজানো জল খেলে কোষ্টকাঠিন্যের সমস্যাও দূর হয়।

চুলের সমস্যার সমাধানে

মেথি বেঁটে চুলে লাগালে চুল পড়া কমায়। পাশাপাশি চুলও ঘন হয়,খুসকি কমায়,চুল হয় আরও উজ্জ্বল। এছাড়াও প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে বা একগ্লাস জলে মেথি ভেজানো জল খান। তাতে ত্বকের পাশাপাশি চুলও ভালো থাকবে।

ওজন কমাতে সাহায্য করে

প্রতিদিন সকালে খালি পেটে মেথি ভেজানো জল খাওয়ার অভ্যাস করলে শরীরে ফাইবারের মাত্রা বাড়তে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই খিদে কমে যায়।অতিরিক্ত মাত্রায় খাবার খাওয়ার প্রবণতা কমলেই ধীরে ধীরে ওজন কমতে শুরু করে।

About Post Author