Home » শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! অতিভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! অতিভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে

সময় কলকাতা ডেস্কঃ বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে এই নিম্নচাপ। তার প্রভাবেই বৃষ্টিতে ভিজবে বাংলা। আপাতত নিম্নচাপের অবস্থান ওড়িশা ও দক্ষিণ ছত্তিশগড় এলাকায়। তাই বাংলার পাশাপাশি ওড়িশাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস বলছে, সোমবার মেঘে ঢাকা থাকবে কলকাতার আকাশ।আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৭ শতাংশ। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস । তবে হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। স্বাভাবিকভাবেই কমবে তাপমাত্রা।

নিম্নচাপের জেরে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে । আজকের পাশাপাশি মঙ্গলবারেও ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার পর্যন্ত চলবে এই বৃষ্টি । বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। সোমবার  পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। বৃষ্টি বাড়বে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়।

অন্যদিকে, বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। তবে পাহাড়ের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

 

About Post Author