Home » ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি মহারাষ্ট্রে 

ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি মহারাষ্ট্রে 

সময় কলকাতা ডেস্কঃ মহারাষ্ট্রে রবিবারের ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে একাধিক জেলায়। পুনে জেলায় দিনভর বৃষ্টির জেরে একাধিক অঞ্চল জলমগ্ন। শিবাজি নগর এলাকায় ৩ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১৬ মিলিমিটার। পুনের বিবেওয়ারি কয়েক ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৮০ মিলিমিটার। যা কয়েক বছরের মধ্যে সর্বাধিক রেকর্ড। পুনে শহরের নিচু এলাকা এবং জে এম রোড সম্পূর্ণ জলমগ্ন থাকায় বন্ধ যানবাহন পরিষেবা। কয়েক ঘণ্টার বৃষ্টিতে কার্যত বন্যা পরিস্থিতি পুনে শহরে। প্রবল জলের স্রোতে গড়চিরোলি জেলার সিরনঞ্চা তুলুক এলাকার জাতীয় সড়কের উপর সেতু ভেঙে ভেসে গিয়েছে।

আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, সোমবার ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্রের একাধিক জেলায়। বিদর্ভের অমরাবতী ও ওয়ার্ধা চন্দ্রপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ভয়াবহ বন্যার সম্মুখীন হতে পারে মহারাষ্ট্রের বিভিন্ন জেলা।

এই মুহুর্তে বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর হয়েছে নিম্নচাপ। দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে এই নিম্নচাপ। তার প্রভাবে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

About Post Author