সময় কলকাতা স্পোর্টস ডেস্ক :
বিদায় নরেশ কুমার। চলে গেলেন ভারতের প্রাক্তন ডেভিস কাপ অধিনায়ক। ভারতীয় টেনিসে তার অবদান অনস্বীকার্য।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। রেখে গেলেন স্ত্রী পুত্র ও দুই কন্যা এবং তার অগণিত শিষ্য, গুণমুগ্ধদের। উল্লেখ্য টেনিস সার্কিটে তার ব্যক্তিগত সাফল্য গৌরবময় হলেও সাম্প্রতিক অতীতের শীর্ষ টেনিস তারকা লিয়েন্ডার পেজের মেন্টাল হিসেবে হালে অধিক পরিচিত নরেশ কুমার। তার সমসাময়িক টেনিস তারকা জয়দীপ মুখার্জি জানিয়েছেন নরেশ কুমার বেশ কিছুদিন ধরেই বয়সজনিত রোগে ভুগছিলেন।

১৯২৮ সালের লাহোরে তার জন্ম হয়। ১৯৪৯ সালে নরেশ কুমার ভারতীয় টেনিস জগতে এক উদীয়মান তারকা হিসাবে আবির্ভূত হন। ১৯৫২ সালের ভারতের ডেভিসকাপ দলে তাঁর অন্তর্ভুক্তি ঘটে । পরবর্তীতে ভারতীয় ডেভিস কাপ দলের অধিনায়কও হন তিনি। ১৯৫৫ সালে উইম্বলডনের চতুর্থ রাউন্ড পর্যন্ত তিনি উঠেছিলেন যেখানে তার পরাজয় হয় সে সময়ের খ্যাতনামা তারকা টনি ট্রাবার্টের কাছে। উইম্বলডনে সবমিলিয়ে ১০১ টি ম্যাচ খেলেছিলেন নরেশ কুমার। ১৯৯০ সালে যেভাবে তিনি লিয়েন্ডার পেজকে ডেভিস কাপে ভারতীয় দলে রেখে সাহসের পরিচয় দিয়েছিলেন তার সুফল পেয়েছিল ভারতীয় দল। বলাইবাহুল্য, ভারতীয় টেনিস ইতিহাসে নরেশ কুমারের নাম সোনার অক্ষরে লেখা থাকবে।


More Stories
পন্থের নয়া কীর্তি
বদলা! বাংলাদেশকে দুরমুশ করল অস্ট্রেলিয়া, স্টার্কের দশ উইকেট
স্টেইনকে টপকালেন স্টার্ক, ৪০০ উইকেট ক্লাবের মাইলফলকের ইতিহাসে নতুন সংযোজন