Home » ভারী বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

ভারী বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

সময় কলকাতা ডেস্ক: ক্রমশ শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। ফলে রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি মুখর পরিবেশ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সোমবার সারাদিন বৃষ্টিতে ভিজেছে শহর। মঙ্গলবারও সারাদিন চলবে বৃষ্টি। বুধবার পর্যন্ত চলবে একইরকম আবহাওয়া বজায় থাকবে।

পূর্বাভাস বলছে, মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার! আজ কলকাতার আকাশ থাকবে মেঘলা। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭০ শতাংশ। বৃষ্টির ফলে অনেকটাই কমেছে তাপমাত্রা।

জানা যাচ্ছে, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতার বেশ কিছু এলাকায়। গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেই সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অন্যদিকে,মঙ্গলবার উত্তরবঙ্গে কালিম্পং এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছেন শক্তিশালী নিম্নচাপ। ফলে বাংলার পাশাপাশি ওড়িশাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, এই নিম্নচাপ শক্তিশালী হয়ে উত্তাল করবে বঙ্গোপসাগর। যার ফলে সমুদ্রের ভেতরে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।

 

 

About Post Author