সময় কলকাতা ডেস্কঃ ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল চিন। প্রাণ গেল অন্তত ২৭ জনের। রবিবার দক্ষিণ পশ্চিম চিনের গুইঝাউ প্রদেশে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথের মাঝেই উল্টে যায় একটি যাত্রী বোঝাইকারী বাস। বাসটিতে অন্তত ৪৭ জন যাত্রী ছিলেন। গাড়ি উল্টে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ রয়েছেন তাঁরা।

জানা গিয়েছে, গুইঝাউ প্রদেশের দুর্গম পার্বত্য এলাকায় কুইয়ানান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এই খবর প্রকাশ্যে আসতেই স্থানীয়দের তরফে খবর পৌঁছয় স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে। উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে দেরি হওয়ায় গ্রামবাসীরাই উদ্ধারকার্যে হাত লাগান। পরে পুলিশ ও দমকল এসে শুরু করে সেই কাজ। দুর্গম পার্বত্য এলাকা হওয়ার ফলে উদ্ধারকর্মীদের সেখানে পৌঁছতে বেশ কিছুটা সময় লাগে। জুন মাসেও এই এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল হাইস্পিড একটি ট্রেন। সেসময়ও প্রচুর মানুষের প্রাণহানি হয়েছিল। এছাড়াও গত মার্চ মাসে চিনে ঘটে যাওয়া এক বিমান দুর্ঘটনায় ১৩২ যাত্রীর প্রাণনাশের খবর মিলেছিল। যা ছিল সাম্প্রতিক অতীতে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা।।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক