সময় কলকাতা ডেস্কঃ পুজোর পর পার্থ চট্টোপাধ্যায়ের জামাইকে ফের তলব করতে পারে ইডি । বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য রয়েছেন ইডির নজরে। তাঁকেও ফের জেরা করতে পারে। সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে পার্থবাবুর জামাই কল্যাণময় ভট্টাচার্যকে তলব করে প্রথম দফায় জেরা করেছে ইডি।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হেফাজত থেকে পার্থকে হেফাজতে নিয়েছিল সিবিআই। এদিকে, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় সিবিআই।

গত ২৩ জুলাই নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। অর্পিতার ফ্ল্যাটে নগদ কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পরই গ্রেফতার করা হয় ওই দুজনকে। আপাতত জেলেই রয়েছেন অর্পিতা। সেই গ্রেফতারির ৫৮ দিনের মাথায় ব্যাঙ্কশাল আদালতে গুরুত্বপূর্ণ তথ্য সহ চার্জশিট পেশ করে ইডি।


More Stories
মাঝ-গঙ্গায় ডুবন্ত কুকুরের প্রাণ বাঁচালেন ক্রীড়ামন্ত্রী
এবার ছটপুজোয় মাংসের দোকান বন্ধের নির্দেশ
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার