সময় কলকাতা ডেস্কঃ ত্বক হল শরীরের সবথেকে বড়ো একটি অঙ্গ। এই অঙ্গটিকে সুস্থ রাখতে আপনাকে অবশ্যই কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে সঠিক খাবারই ত্বককে ভিতর এবং বাইরের দিক থেকে সুন্দর ও উজ্জ্বল করে তোলে। ত্বকের নানা সমস্যাও প্রতিরোধ করে। ভেতর থেকে ত্বক সতেজ না থাকলে দুদিনেই তা সৌন্দর্য হারাতে থাকবে। তাই আপনার ত্বককে ভিতর এবং বাইরে, উভয় দিক থেকেই উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে খাবারের তালিকা থেকে কিছু খাবার অবশ্যই বাদ দিতে হবে। এই তালিকায় রয়েছে-
অতিরিক্ত লবণ
শরীরে লবণের পরিমাণ বেড়ে গেলে জলের পরিমাণও বৃদ্ধি পেতে থাকে। আর এমনটা হলে মুখের পাশাপাশি সারা শরীর ফুলতে শুরু করে। ফলে ত্বক নিজের স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলে।
মিষ্টিজাতীয় খাবার
অতিরিক্ত মাত্রায় মিষ্টি জাতীয় খাবার খেলে সারা শরীরে প্রদাহ সৃষ্টি হয়, যা বিশেষ কিছু এনজাইমের ক্ষরণ বাড়িয়ে দেয়। এই এনজাইমগুলি ধীরে ধীরে ত্বকের ভেতরে থাকা কোলাজেন এবং এলেস্টিন নামক দুটি উপাদানকে ভেঙে দেয়। ফলে ত্বকে বয়সের ছাপও পরতে শুরু করে।
অতিরিক্ত চা-কফি
এই ধরনের পানীয়তে ক্যাফিনের মাত্রা বেশি থাকে, যা কর্টিজল হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। এই হরমোনের মাত্রা যত বৃদ্ধি পায়, তত ত্বকের উপর বয়সের ছাপ পড়তে শুরু করে। সেই সঙ্গে ত্বকে বলিরেখার ছাপ পড়ে।
প্রক্রিয়াজাত খাবার
প্রক্রিয়াজাত খাবার বেশি মাত্রায় খেলে শরীরে গ্লাইসেকিম লোড বৃদ্ধি পায়। সেইসঙ্গে লবণের মাত্রাও বাড়তে শুরু করে। ফলে ধীরে ধীরে ত্বকের ঔজ্জ্বল্য হারাতে শুরু করে।
রেডমিট
বেশি মাত্রায় রেডমিট খেলে শরীরে ক্ষতিকর উপাদানের মাত্রা বৃদ্ধি পায়। সেইসঙ্গে কমতে শুরু করে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ। ফলে স্বাভাবিকভাবেই ত্বক এবং শরীরের উপর খারাপ প্রভাব পরে। তাই ত্বক সুন্দর রাখতে রেডমিট যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করুন।
ত্বক সুন্দর করতে যা ভুলেও খাবেন না


More Stories
চুল ঝরার সমস্যায় নাজেহাল? পুজোর আগে বাড়িতে বসে এভাবে চুলের যত্ন নিন
শুধু শ্যাম্পু-স্পা নয়, গরমকালে চুল ভালো রাখতে নিয়মিত খান এই খাবার
তীব্র গরমে ত্বকের দাগছোপ দূর করতে চুমুক দিন এইসব পানীয়তে