সময় কলকাতা ডেস্ক: ১৮ জুনঃ গরমকালে চুল ভালো রাখতে হলে নিয়মিত চুলের যত্ন নিতে হবে। এরজন্য নিয়মিত শ্যাম্পু তো করতেই হবে। স্ক্যাল্প পরিষ্কার রাখলেই আপনার চুলও ভালো রাখা সম্ভব। আবার গরমকালে চুল ভাল রাখতে নিয়মিত তেল মাখতে হবে। সেইসঙ্গে আপনাকে ডায়েটের দিকেও নজর দিতে হবে। ডায়েটে নজর দিতে পারলে আপনার চুলের সমস্যা আরও কমে যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে যে, ডায়েটে কোন কোন খাবার রাখলে তা আপনার চুলের জন্য আরও ভালো হতে পারে। গরমকালে চুল ভালো রাখতে রাজমার ডাল দারুণ কাজ করে। এছাড়াও আপনি গরমকালে চুল ভাল রাখতে এমন কিছু খাবার খেতে পারেন,যাতে দারুণ উপকার পাওয়া যায়।
আরও পড়ুন বাড়িতে অনেকটা সুজি পড়ে আছে? স্বাদ বদলাতে খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন সুজির চমচম
রাজমার ডাল
চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোটিন। আপনার ডায়েট প্রোটিনের ভরপুর যোগান দিতে পারে,এমন খাবার খান। এক্ষেত্রে রাজমার ডাল স্ক্যাল্পের হেয়ার ফলিকলে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতিও মেটায়। একটি বড় বাটি ভর্তি করে রাজমা বা ডাল খেতে পারেন। এতে আপনি ৯-১০ গ্রাম প্রোটিন পাবেন। ১৫০ গ্রাম ক্যালোরি থাকবে। সবচেয়ে ভালো দিকটি হল,কোনও তেল ব্যবহার না করেই এটি রান্না করতে পারবেন।
সয়া প্রোটিন পাউডার
চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সয়া প্রোটিন পাউডার। এটি খুব সহজেই শরীরে প্রোটিনের ঘাটতি মেটায়। এতে ক্যালোরির পরিমাণও অনেক কম। তাই এটি খেলে যে আপনার ওজনও বেশি বাড়বে না, সেই কথা হলফ করে বলা যায়।
ডিম
চুলের জন্যে উপকারী বায়োটিনের অন্যতম উৎস হল ডিম। তাই ঘন ও জেল্লাদার চুল পেতে দিনে অন্তত একটি ডিম আপনি খেতেই পারেন। চুলের বৃদ্ধি হবে চোখে পড়ার মতো। এক্ষেত্রে আপনি মাঝারি মাপের একটি ডিম প্রতিদিন খেতে পারেন। একটি ডিমে ৬ গ্রাম প্রোটিন থাকে। ৬৬ ক্যালোরির ঘাটতি মেটে।

ত্রিফলা
ত্রিফলা আমাদের চুলের জন্যেও খুব ভালো। প্রতিদিন ত্রিফলা খাওয়ার অভ্যাস করলে চুলের অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে। এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে ত্রিফলা। চুলে তাড়াতাড়ি পাক ধরে যাওয়াও রোধ করে। বাজারে ত্রিফলা চূর্ণও পাওয়া যায়। সেটি জলে ভিজিয়ে রেখে পান করুন। আপনি মধু মিশিয়েও এটি পান করতে পারেন। এতে উপকার পাবেন।
তিল ও জিরে
তিল ও জিরে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। একইসঙ্গে আপনার চুল ভালো রাখতেও বেশ উপকারী ভূমিকা পালন করে। তিল ও জিরের বীজে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম থাকে। এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ। যা আপনার চুল ভালো রাখতে সাহায্য করবে। আপনার শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু