Home » লঞ্চ করল হিরো মোটোকর্পের প্রথম ইলেকট্রিক স্কুটার

লঞ্চ করল হিরো মোটোকর্পের প্রথম ইলেকট্রিক স্কুটার

সময় কলকাতা ডেস্ক : শুক্রবার লঞ্চ করল হিরো মোটোকর্পের প্রথম ইলেকট্রিক স্কুটার। রাজস্থানের জয়পুর শহরে হিরো মোটোকর্পের প্রথম স্কুটার টির লঞ্চ অনুষ্ঠান হয়। হিরো মোটোকর্প দুটি মডেলে তাদের ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে বাজারে। সংস্থার দাবি, তাদের স্কুটারগুলি বাজার চলতি সব ইলেকট্রিক স্কুটারে তুলনায় সেরা। এই স্কুটারে চলবে চাবি ছাড়া। থাকছে মোবাইল কানেক্টেট টেকনলজির ব্যবহার। সেই সঙ্গে ৭ ইঞ্চির টি এফ টি টাচ স্ক্রিন ও থাকছে তাদের নতুন স্কুটারে। হিরো মোটকর্পের ভিডা নামে দুটি স্কুটার লঞ্চ করেছে এই দিন।

বর্তমানে বোন কোম্পানি হিরো ইলেকট্রিকের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে। কে ইলেকট্রিক টু-হুইলারের ক্ষেত্রে হিরো নাম ট্যাগ ব্যবহার করবে। এই নিয়ে চলছে যুদ্ধ। যতক্ষণ না দুটি কোম্পানি একটি চুক্তিতে আসছে ততক্ষণ হিরো মোটোকর্পকে তার ইভিগুলিকে অন্য নামে ব্র্যান্ড করতে হবে এবং সেই কারণেই এটি আনুষ্ঠানিকভাবে Vida ব্র্যান্ড চালু করেছে৷

ইতিমধ্যে ইভি স্কুটার মার্কেটে দাপাচ্ছে বাজাজ, টিভিএস, ওলা ও ওকিনোওয়া কোম্পানীগুলি। সেই প্রতিযোগীতার বাজারে সামিল হল দেশের সবচেয়ে বেশী মোটর সাইকেল উৎপাদনকারী সংস্থা।হিরো মোটোকর্প সংস্থার দাবি, তাদের ইভি স্কুচারের সর্বোচ্চ গতি হবে ঘন্টা ৮০ কিমি। এক চার্জে চলবে ১৫০ কিমির বেশী। ভিডার বুকিং শুরু হয়ে গেলে গ্রাহকের হাতে তারা এই স্কুটার এই বছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তুলে দিতে পারবে। এক লাখ পয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে ভিডা মোডেলের ইলেকট্রিক স্কুটারের দাম।

About Post Author