Home » করোনা ভ্যাকসিনের প্রভাবে ঋতুচক্রের পরিবর্তন

করোনা ভ্যাকসিনের প্রভাবে ঋতুচক্রের পরিবর্তন

সময় কলকাতা ডেস্ক: অতিমারির প্রকোপ এখনো বর্তমান। করোনার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষার জন্য টিকা নেওয়ার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি একটি ব্রিটিশ মেডিক্যাল জার্নালের রিপোর্ট থেকে জানা গিয়েছে, কোভিড ১৯ ভ্যাকসিনের সাময়িক প্রভাব ঋতুচক্রের উপর পড়ে। ফলে পিরিয়ড অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে হয়। এই বিষয়ে সঠিক তথ্য জানার জন্য দু’টি মহিলাগোষ্ঠীর উপর সমীক্ষা চালানো হয়। তাঁদের মধ্যে এক গোষ্ঠী টিকা নিয়েছিলেন, আর অন্য গোষ্ঠী টিকা গ্রহণ করেননি। ২০ হাজার মহিলার থেকে তথ্য সংগ্রহ করেছে এই গবেষণার লেখক। ২০২০ সালে অক্টোবর মাস থেকে ২০২১ সালের ৭ নভেম্বর পর্যন্ত ডেটা এক্ষেত্রে সংগ্রহ করা হয়েছে।

সমীক্ষার ফলাফলে দেখা দিয়েছে, যে সমস্ত মহিলারা কোভিড টিকা গ্রহণ করেছেন তাঁদের ঋতুচক্রের সময় এক দিন বেড়ে গিয়েছে টিকা না নেওয়া মহিলাদের থেকে। তবে রক্তক্ষরণে কোনও পরিবর্তন আসেনি।

গবেষণায় দেখা গিয়েছে, যে সমস্ত মহিলারা দুটি টিকা নিয়েছেন তাঁদের ক্ষেত্রে ঋতুচক্রের সময় প্রায় তিন দিন বেড়ে গিয়েছে। টিকা না নেওয়া মহিলাদের সঙ্গে তুলনা করে এই তথ্য পাওয়া গিয়েছে। তবে এক্ষেত্রে বড় কোনও সমস্যা দেখা যাচ্ছে না। যদিও মারণ ভাইরাসকে প্রতিহত করার জন্য ভ্যাকসিন অত্যন্ত কার্যকরী, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

About Post Author