Home » ৭ উইকেটে জয়, সিরিজে সমতায় ফিরল ভারত

৭ উইকেটে জয়, সিরিজে সমতায় ফিরল ভারত

সময় কলকাতা ডেস্ক : সেঞ্চুরি করলেন শ্রেয়াস আইয়ার, ঘরের মাঠে মন জিতে নিলেন ঝাড়খণ্ডের ২৪ বছর বয়সী তারকা ঈশান কিষান। রবিবার মাত্র ৭ রানের জন্য  সেঞ্চুরি ফসকালেও ঈশানের  ৮৪ বলে সাতটি ছয়ে সাজানো ইনিংস সাউথ আফ্রিকার বোলিং কে ছন্নছাড়া করে দেয়। অন্যদিকে শ্রেয়াস আইয়ার ঠান্ডা মাথায় খুন করেন সাউথ আফ্রিকান আক্রমণকে। ফলে অনায়াসে সাত উইকেটের জয় এল ভারতের। রাঁচিতে অনুষ্ঠিত দ্বিতীয় এক দিবসীয় ম্যাচে ভারতের জয়ের ফলে সিরিজে ফিরল সমতা।

প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে  তোলে ৭ উইকেটে ২৭৮। বাংলার শাহবাজ আহমেদ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর আবির্ভাবলগ্নে আহামরি বোলিং না করলেও পেলেন মালানের উইকেট। ভারতের দুই ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও শুভমান গিল বিশেষ রান না পেলে কি হবে, শ্রেয়াস আইয়ারের সঙ্গে জুটি বেঁধে ঈশান কিষান  ও পরে সঞ্জু স্যামসান ২৫ বল বাকি থাকতে  ম্যাচকে পকেটে পুরে নেন।

About Post Author