Home » বাংলাদেশকে কচুকাটা করে জয় নিউজিল্যান্ডের

বাংলাদেশকে কচুকাটা করে জয় নিউজিল্যান্ডের

সময় কলকাতা ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড । ম্যাচে আট উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। কিউই দলের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ডেভন কনওয়ে। কনওয়ে এই ম্যাচে হাফ সেঞ্চুরি করে দলকে জয়ের পথে নিয়ে যান। প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল আট উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান করে । নিউজিল্যান্ড ১৭.৫ ওভারে দুই উইকেট হারিয়ে এই লক্ষ্য অর্জন করে। এই ম্যাচে কনওয়ে ৭০ রান করেন এবং বাংলাদেশ বোলারদের বিপাকে ফেলেন। অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেন তিনি। এই ইনিংসে তিনি ৭১ বল খেলে  সাতটি চারের পাশাপাশি একটি ছক্কা মারেন ।
উল্লেখ্য,বাংলাদেশ প্রথমে ব্যাট করে ।শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১২ রানে আউট হন মেহেদী হাসান মিরাজ। মাত্র পাঁচ রান করতে পারেন তিনি। লিটন দাস তার ইনিংসকে ১৫ রানের বাইরে নিয়ে যেতে পারেননি। ৩৩ রান করে ইশ সোধির শিকার হন দ্বিতীয় ওপেনার নাজমুল হোসেন শান্ত। দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। কোনো বাংলাদেশী ব্যাটসম্যান বেশিক্ষণ উইকেটে টিকতে  পারেননি। আফিফ হোসেন খেলেছেন ২৪ রানের ইনিংস। নুরুল হাসান অপরাজিত ২৫ রান করেন। বাংলাদেশ দল আট উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান করে । ১৩৮ রান তাড়া করতে নেমে ২৪ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ডের দল। ১৬ রান করে শোরফুল ইসলামের শিকার হন ফিন অ্যালেন। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান কনওয়ে। ৮৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। তবে সবচেয়ে বেশি রান ছিল কনওয়ের। ৩০ রান করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক উইলিয়ামসন। ত্রিদেশীয় সিরিজে এটি নিউজিল্যান্ডের প্রথম জয়। এই জয়ের ফলে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে কার্যত পরের ম্যাচেই ঘুরে দাঁড়ালো নিউজিল্যান্ড।।

About Post Author