Home » এক নজরে আজকের আবহাওয়া

এক নজরে আজকের আবহাওয়া

সময় কলকাতা ডেস্কঃ কোথাও রোদ ঝলমলে আকাশ আবার কোথাও বৃষ্টি । দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশের কারণেই উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বলে জানিয়েছে মৌসম ভবন।

পূর্বাভাস বলছে, সোমবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। সঙ্গে রয়েছে রোদের লুকোচুরি। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ। হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়।  কলকাতা ও আশপাশের আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি হতে পারে বলে খবর।

দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সোমবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।  বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হুগলি, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার ও উত্তর দিনাজপুরেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বৃদ্ধির এবং দার্জিলিং, কালিম্পং-এ ধসের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

About Post Author