Home » ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরপ্রদেশের একাধিক জেলায় বন্ধ স্কুল

ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরপ্রদেশের একাধিক জেলায় বন্ধ স্কুল

সময় কলকাতা ডেস্ক:৩ দিন লাগাতার চলছে ভারী বৃষ্টিপাত। ভারী বৃষ্টিতে কার্যত বিধ্বস্ত উত্তরপ্রদেশের একাধিক জেলা। সোমবার নয়ডার স্কুল গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার বিকেল থেকেই বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছে। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন অর্থাৎ এনসিআর -এ চলছে অবিরাম বৃষ্টি। বিভিন্ন এলাকায় রাস্তা প্লাবিত, পাশাপাশি বহু গাছ উল্টে রাস্তায় পড়ায় বন্ধ রয়েছে যান চলাচল। নয়ডার বিভিন্ন ফ্লাইওভারের নিচে জল জমে যাওয়ায় সম্পূর্ণরূপে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

প্রবল বৃষ্টির কারণে উত্তরপ্রদেশের অন্যান্য জেলাগুলির স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লখনউ ,কানপুর, আলিগড়, মিরাট ,আগ্রা এবং হাপুরে সোমবার সকালে স্কুল বন্ধ রাখার নোটিশ জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামীকাল এই সমস্ত এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে।অতিরিক্ত বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনাকে মাথায় রেখে গৌতম বুদ্ধ নগরের জেলা ম্যাজিস্ট্রেট ১০ই অক্টোবর সমস্ত বোর্ডের সরকারি আধা- সরকারি সাহায্যপ্রাপ্ত এবং অনুদান প্রাপ্ত স্কুলগুলিতে ছুটির ঘোষণা করেছেন।জেলা স্কুল পরিদর্শক ধরম সিং জানিয়েছেন বৃষ্টিপাতের পরিমাণ যদি বৃদ্ধি হয় সে ক্ষেত্রে স্কুল বন্ধের দিন আরো বৃদ্ধি হতে পারে।

প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন জেলায় রাস্তায় ধস দেখা দিয়েছে। ফ্লাইওভারের চিড় হওয়ার কারণে আতঙ্কিত সাধারণ মানুষ।টানা তিনদিনের বৃষ্টিতে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই বন্যা বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং এনডিআরএফ ও এসডিআরএফ -কে তৈরি থাকার নির্দেশ দিয়েছে।

About Post Author