Home » অভ্যেস বদলায় নি, আবার হার লাল হলুদের

অভ্যেস বদলায় নি, আবার হার লাল হলুদের

সময় কলকাতা ডেস্ক : স্পনসর বদলেছে , কোচ বদলেছে , প্লেয়াররাও প্রায় নতুন, অভ্যাস বদলায়নি। সংযোজিত সময়ে  গোল খেয়ে শূন্য হাতে ফেরার রেওয়াজ  বিগত দুটি আইএসএলের  মত রয়ে গেছে লাল হলুদের। ‘ভালো খেলিয়াও পরাজিত’ – তকমা থেকে মুক্তি মিলছে না শতাব্দী প্রাচীন দলের। বুধবার সংযোজিত সময়ের একবারে শেষ মুহূর্তে এডু ভেদিয়ার করা গোলে এফ সি গোয়া হারাল ইস্টবেঙ্গলকে। অর্থাৎ বিগত দুটি বছরের মতই শুরু থেকে হেরেই চলেছে ইস্টবেঙ্গল। ম্যাচের শুরুর দিকে গোল খেলেও খেলার দ্বিতীয়ার্ধে ক্লেটন সিলভার গোলে  সমতা ফেরায় ইস্টবেঙ্গল। তবু শেষ রক্ষা হয়নি। ২-১ গোলে জিতে পুরো পয়েন্ট ঘরে তুলল গোয়া। ফলে,ইমামি ইস্টবেঙ্গলের এবারের আই এস এল অভিযানও যথারীতি নিরাশায় ভরা। উল্লেখযোগ্য এটুকুই যে , এদিন দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স ছিল যথেষ্ট ভালো।

About Post Author