সময় কলকাতা ডেস্ক :বিসিসিআই প্রেসিডেন্ট পদে থাকছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় । প্রেসিডেন্ট তো দুরস্ত, কোনও পদেই থাকছেন না তিনি, বলা ভালো যে দেশের সর্বোচ্চ ক্রিকেটিয় প্রশাসনিক পদে রাখা হচ্ছে না তাঁকে । অতঃপর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে উঠে আসছে বেশ কিছু প্রশ্ন। গুঞ্জন ও ময়নাতদন্ত চলছে কেন পদচ্যুত হলেন সৌরভ! এখানে কী শুধুই রাজনৈতিক সমীকরণ রয়েছে, নাকি প্রেক্ষাপটে রয়েছে অন্য কিছু?

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে থাকছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রেসিডেন্ট পদের দৌড়ে এগিয়ে ছিলেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটার রজার বিনি। বিসিসিআই অন্দরমহলের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরবর্তীতে রজার বিনিই হচ্ছেন প্রেসিডেন্ট। ১৮ অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারণ সভা। প্রেসিডেন্ট ছাড়াও অন্যান্য পদেও লড়াই হবে। বুধবার অর্থাৎ ১২ অক্টোবর মনোয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।১৪ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। সূত্রের খবর, কর্নাটক ক্রীড়া সংস্থা তাদের প্রতিনিধি হিসেবে বিনির নাম প্রস্তাব করতে চলেছে। আরও উল্লেখ্য, জল্পনা আগেই ছিল। বাস্তবে তেমনটাই হল। সৌরভ গঙ্গোপাধ্যায় যে প্রেসিডেন্ট হিসেবে আর নিজের ইনিংস বাড়াবেন না বা বাড়াতে পারবেন না তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দৌড়ে ছিলেন অমিত শাহ পুত্র জয়। বোর্ড সূত্রের খবর, বর্তমান সচিব জয় প্রেসিডেন্ট পদে লড়বেন না, তিনি সচিব পদেই বহাল থাকবেন।

তবে এখানে উঠে আসছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন পদচ্যুত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ? বিজেপিতে যোগদান না করাই কী শেষ পর্যন্ত কাজ হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের? সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলে কিন্তু এমনটাই গুঞ্জন ও কানাঘুষো । ফলে আইসিসি চেয়ারম্যান পদে সৌরভের প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি এখন বিশ বাঁও জলে। অন্যদিকে, সিএবি প্রশাসনে তিনি ফিরলেও একটি সম্পূর্ণ মেয়াদ কালও তিনি দায়িত্বে থাকতে পারবেন না। ফলে সৌরভের ক্রিকেট প্রশাসক হিসেবে রাজ্য, দেশ বা আন্তর্জাতিক স্তরে ভবিষ্যত নিয়ে থেকে যাচ্ছে প্রচুর প্রশ্ন চিহ্ন।


More Stories
ইউএস ওপেন : ছিটকে গেলেন আলকারাজ
ঈশান কিষানের পরাক্রমে দলীপ ট্রফি জয়ের দোরগোড়ায় পূর্বাঞ্চল
আবার বারাসাতে খেলতে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল