সময় কলকাতা ডেস্কঃ বর্ষার বিদায় বেলা উপস্থিত। তবুও রাজ্য থেকে পুরোপুরি বিদায় নেয় নি বর্ষা। কোথাও রোদ ঝলমলে আকাশ তো আবার কোথাও বৃষ্টি । দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস বলছে, শনিবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। সঙ্গে রোদের প্রকটতা থাকবে। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৮ শতাংশ। হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়।
শনিবার, দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রা পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলেই খবর। ভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে।

অন্যদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার ও উত্তর দিনাজপুরেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বৃদ্ধির এবং দার্জিলিং, কালিম্পং-এ ধসের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘন্টায় জলস্তর বৃদ্ধির সম্ভাবনা উত্তরবঙ্গের নদীগুলিতে।
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা সুপার সাইক্লোনের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। ১৯ অক্টোবরের মধ্যে ভারতের একাধিক উপকুলবর্তী রাজ্যে সুপার সাইক্লোন সিত্রাং আঘাত হানতে পারে বলে ধারণা হাওয়া অফিসের।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!