Home » এই ৫ খাবারে রয়েছে প্রোটিনের ভাণ্ডার

এই ৫ খাবারে রয়েছে প্রোটিনের ভাণ্ডার

সময় কলকাতা ডেস্কঃ আমাদের প্রতিটি মানুষের শরীরেই প্রোটিন প্রয়োজন হয়। প্রোটিন শরীরের অনেক গুরুতর সমস্যা কমিয়ে দিতে পারে। এটি এমন একটি ম্যাক্রো নিউট্রিয়েন্ট যা শরীরে শক্তি প্রদান করে। এমনকী পেশির নানা সমস্যাও দূর করতে পারে। এক্ষেত্রে আপনি ব্রেকফাস্টে এমন কিছু খাবার খেতে পারেন। যা থেকে শরীরে পর্যাপ্ত প্রোটিন পৌঁছে যাবে। এই তালিকায় রয়েছে-

অঙ্কুরিত ছোলার চাট
হালকা খাবার হিসেবে অঙ্কুরিত ছোলা দারুণ বিকল্প। এই খাবারটি তৈরি করা খুবই সহজ। এক্ষেত্রে আপনি ছোলার সঙ্গে মিশিয়ে নিতে পারেন রাজমা, মুগ ডাল। এমনকী এর স্বাদ বাড়াতে মেশাতে পারেন টমেটো, কাঁচালঙ্কাও।

সামান্য তেলে ভাজা ডিম
ডিমে রয়েছে অনেকটা পরিমাণে প্রোটিন। এই প্রোটিন শরীরে সহজে গৃহীত হয়। এক্ষেত্রে আপনি হালকা তেলে ডিম ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে এই ভাজা ডিমের সঙ্গে কিছুটা গোলমরিচ মিশিয়ে খেতে পারেন। এতে শরীরে ভালো থাকে।

বেসনের রুটি
বেসনের রুটি আপনি খেতেই পারেন। এই খাবারটি শরীরের জন্য খুবই ভালো। এরসঙ্গে আপনি মিশিয়ে নিতে পারেন কিছুটা পরিমাণ চিজ। এতে খাবারে প্রোটিনের পরিমাণ বাড়ে।

মুগ ডালের খিচুড়ি
মুগডালের খিচুড়ি খেতে খুবই ভালো। এক্ষেত্রে আপনি মুগডালের সঙ্গে চাল মিশিয়ে খেলে শরীরে অনেকটা প্রোটিন পৌঁছে যায়। তাই বিশেষজ্ঞরা মুগডালের খিচুড়ি খেতে বলেন। মুগডালের খিচুড়িতে থাকে প্রোটিন। ১০০ গ্রাম মুগডালে থাকে প্রায় ২২ গ্রাম প্রোটিন।

About Post Author