সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : ক্লিন সিট রাখতে না পারলে কি হবে, জয় এল অনায়াসে। অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে নর্থইস্ট ইউনাইটেড কে ধরাশায়ী করল ইস্টবেঙ্গল। এবারের আইএসএলে তৃতীয় ম্যাচে প্রথম জয় দিয়ে পয়েন্টের খাতা খুলল ইস্টবেঙ্গল।প্রথমার্ধের মিনিট দশেকের মাথায় ক্লেটন সিলভার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল । সুযোগ সন্ধানী বর্ষীয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা ইস্টবেঙ্গলে এসে গোল করা যেন প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছেন। প্রথমার্ধে আর গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে তেড়ে-ফুঁড়ে নামে ইস্টবেঙ্গল। প্রায় মাঝ মাঠ থেকে ছুটে এসে সুহেরের বাড়ানো পাস থেকে অনবদ্য লং রেঞ্জার নর্থইস্টের জালে জড়িয়ে দেন সাইপ্রাস জাতীয় দলের ফুটবলার কিরিয়াকু। এদিনের ম্যাচের সেরা ও তিনি।ব্যবধান বাড়ান আরেক বিদেশী ও দোহার্থি। নর্থইস্ট যে সুযোগ পায়নি তা নয়, তবে ইস্টবেঙ্গলের এদিন রক্ষণ সংগঠন ছিল অত্যন্ত মজবুত। কাউন্টার অ্যাটাক ও প্রেসিং ফুটবল খেলে স্টিফেন কনস্ট্যান্টাইন কে তার ছেলেরা আইএসএলে প্রথম জয় উপহার দিল। দীপাবলীর আগাম রোশনাই লাল হলুদ শিবিরে। একমাত্র অস্বস্তির কাঁটা হয়ে থাকল সংযোজিত সময়ে গোল হজম করা।।
বড় ব্যবধানে জয়,আগাম দীপাবলি ইস্টবেঙ্গল শিবিরে


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে