সময় কলকাতা ডেস্কঃ দীপাবলি উৎসবের প্রাক্কালেই বঙ্গে ঘূর্ণিঝড়ের তাণ্ডব । বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যা সুপার সাইক্লোনের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। ২০ অক্টোবরের মধ্যে ভারতের একাধিক উপকুলবর্তী রাজ্যে সুপার সাইক্লোন সিত্রাং আঘাত হানতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত দিল্লির মৌসম ভবন কিংবা আলিপুর আবহাওয়া দফতর স্পষ্টভাবে কিছু জানায়নি। ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ওডিশার উপকূলবর্তী এলাকায় এই ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত চিলকা এবং পুরীর মধ্যবর্তী এলাকায় তা আছড়ে পড়তে পারে।
এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। যা শুক্রবার সুস্পষ্ট নিম্নচাপ এবং শনিবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে । রবিবার আরও শক্তি বাড়িয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যা ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি কোন দিকে হবে তা নজর রাখছেন আবহাওয়াবিদরা।

এই ঘূর্ণাবর্তের জেরে উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বলে অনুমান হাওয়া অফিসের। হাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের অভিমুখ হতে পারে বাংলা-বাংলাদেশের উপকূল। নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে ২৫ তারিখ অর্থাৎ মঙ্গলবার পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে