Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্কঃ রাজ্য জুড়ে থাকবে শুকনো আবহাওয়া। ২২ অক্টোবর নাগাদ মধ্য বঙ্গোপসাগরে তা গভীর নিম্নচাপ তৈরি করবে। এরপর তা পরবর্তী ৪৮ ঘন্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। যা ভারতের একাধিক উপকুলবর্তী রাজ্যে আঘাত হানতে পারে বলে ধারণা হাওয়া অফিসের।

পূর্বাভাস বলছে, শুক্রবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৯ শতাংশ।  বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকমের পূর্বাভাস আপাতত নেই বলেই জানিয়েছে মৌসম ভবন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেরও তেমন কোনও পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দফতরের পক্ষ থেকে। তবে অনেক জায়গাতেই রাতের তাপমাত্রা নেমেছে।

শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার হ্রাসের কোনও পূর্বাভাস নেই।

অন্যদিকে, বুধবার উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আপাতত কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। হিমালয় পাদদেশের জেলাগুলিতেও তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

About Post Author