সময় কলকাতা ডেস্কঃ আগামীকাল কালীপুজো। তার আগেই ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল সহ পরবর্তী তিন দিন আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে, সেই প্রসঙ্গে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। এক্ষেত্রে এর প্রভাবে হালকা থেকে মাঝারি এবং বেশ কয়েকটি জেলার ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
পূর্বাভাস বলছে, রবিবার আংশিক পরিস্কার থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭২ শতাংশ। বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেরও তেমন কোনও পূর্বাভাস নেই। তবে অনেক জায়গাতেই রাতের তাপমাত্রা নেমেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের মত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। কোন কোন প্রান্তে ৬০ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

অন্যদিকে, রবিবার উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গেও ভারী দুর্যোগের কোনরকম সম্ভাবনা নেই। আপাতত কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। হিমালয় পাদদেশের জেলাগুলিতেও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!