সময় কলকাতা ডেস্কঃ রাজ্য জুড়ে থাকবে শুকনো আবহাওয়া। রোদ ঝলমলে পরিস্কার আবহাওয়া। তবে ২২ অক্টোবর নাগাদ মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর তা পরবর্তী ৪৮ ঘন্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। যা ভারতের একাধিক উপকুলবর্তী রাজ্যে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
পূর্বাভাস বলছে, শনিবার আংশিক পরিস্কার থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮০ শতাংশ। বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকমের পূর্বাভাস আপাতত নেই বলেই জানিয়েছে মৌসম ভবন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেরও তেমন কোনও পূর্বাভাস নেই। তবে অনেক জায়গাতেই রাতের তাপমাত্রা নেমেছে।
শনিবার, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার হ্রাসের কোনও পূর্বাভাস নেই।

অন্যদিকে, বুধবার উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আপাতত কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। হিমালয় পাদদেশের জেলাগুলিতেও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!