Home » বিশ্বজুড়ে বিঘ্নিত হোয়াটসঅ্যাপ পরিষেবা

বিশ্বজুড়ে বিঘ্নিত হোয়াটসঅ্যাপ পরিষেবা

সময় কলকাতা ডেস্ক: বিশ্বজুড়ে বিঘ্নিত হোয়াটসঅ্যাপ পরিষেবা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ ম্যাসেজিং অ্যাপে সমস্যা দেখা দেয়।  মূলত হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো যাচ্ছে না বলেই অভিযোগ ব্যবহারকারীদের। তবে কী কারণে এই সমস্যা সে  সম্পর্কে মেটার তরফে এখনও কিছু স্পষ্ট করে জানানো হয়নি।  এর জেরে বিপত্তিতে পড়েন কোটি কোটি ব্যবহারকারী।

পরিষেবায় বিঘ্ন ঘটায় দুঃখপ্রকাশ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ টুইট করেছেন, ‘এই মুহূর্তে বেশ কিছু মানুষের হোয়াটসঅ্যাপে যে বিপত্তি দেখা দিয়েছে, সে বিষয়ে আমরা অবগত। তবে আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। এ নিয়ে যত দ্রুত সম্ভব আপডেট দেওয়া হবে।’

About Post Author