সময় কলকাতা ডেস্কঃ বাংলাদেশে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় সিত্রাং । রবিবার সন্ধে থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল দক্ষিণবঙ্গে। তবে বুধবার সকালে দুর্যোগ অনেকটাই কেটে গিয়েছে।
পূর্বাভাস বলছে, বুধবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। কলকাতায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭২ শতাংশ। বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটাই নেমেছে। শীতের অনুভূতি তৈরী হয়েছে বঙ্গে। অনেক জায়গাতেই রাতের তাপমাত্রা নেমেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে আজ বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ৯০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে। দমকা হাওয়া বইবে পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশে। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুর ছাড়া বাকি সব জেলাতেই থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।

অন্যদিকে, উত্তরবঙ্গেও ভারী দুর্যোগের কোনরকম সম্ভাবনা নেই। আপাতত কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। হিমালয় পাদদেশের জেলাগুলিতেও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আজকের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ৪৮ ঘন্টার মধ্যে আবারও পরিস্কার আকাশ দেখা যাবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!