সময় কলকাতা ডেস্কঃ গরু পাচার মামলায় ফের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। জেল হেফাজত শেষে শনিবার আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। এদিনও জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। আগামী ১১ নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে। প্রভাবশালী তত্ত্বে অনুব্রতর জামিনের আরজি খারিজ করেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক। আসানসোল বিশেষ সিবিআই আদালত থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হল আসানসোল সংশোধনাগারে। আগামী ১১ই নভেম্বর তাকে ফের আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা। তার কয়েকদিন পর ১৭ আগস্ট ফের তাঁর বাড়িতে যায় সিবিআই। অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই তাঁকে জেরা করতে যায় সিদ্ধান্ত সিবিআই। এদিকে অনুব্রত-কন্যাকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিবিআই।

সিবিআইয়ের পর এবার অনুব্রত কন্যাকে দিল্লিতে তলব ইডি-র। ইডি সূত্রে খবর,আগামী ২ নভেম্বর অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে ইডির দিল্লির হেড কোয়ার্টারে তলব করা হয়েছে। একইসঙ্গে ২ নভেম্বর তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের চার্টাড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি।


More Stories
অসহায়,ভবঘুরে, মানসিক ভারসাম্যহীনদের ভালোবাসতে শেখাচ্ছে বীরপাড়ার পুলিশ
মাটির বুকে স্বর্গ, সাজুর ‘হেভেন’ বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি পুলিশ প্রশাসনের
বিচ্যুতি থাকবেই, ফুলপ্রুফ সিস্টেম বলে কিছু হয়না : শমীক ভট্টাচার্য