সময় কলকাতা ডেস্ক : ক্যাচেস উইন ম্যাচেস। আরও একবার ক্রিকেটের এই আপ্তবাক্য প্রমাণিত হল ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে রবিবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে । ভারতীয় ফিল্ডারদের বদান্যতায় বিফলে গেল সূর্য কুমার যাদবের অসামান্য ৬৮ রানের ইনিংস। মোক্ষম সময়ে ক্যাচ মিস এবং নিশ্চিত রান আউটের সুযোগ হাতছাড়া করে ভারত দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে কার্যত ম্যাচ উপহার দিল। ভারতীয় ফিল্ডারদের মধ্যে প্রধান দায়ী হয়ে থাকবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। আর্শদীপ সিং, মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমারদের অসাধারণ বোলিং কাজে লাগল না। প্রাপ্ত সুযোগকে কাজে লাগিয়ে সময় মত জ্বলে উঠে মার্করাম ও ডেভিড মিলার ৫ উইকেটে জয় এনে দিলেন প্রোটিয়াসদের। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে চাপ বাড়ল ভারতের। এদিন ভারতীয়দের আগে ব্যাট করতে পাঠালে দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গির দাপটে ভারতীয় ব্যাটিং লাইনআপে ধ্বস নামলেও একা লড়ে যান সূর্য ।১৩৪ রানের টার্গেট তাড়া করতে নেমে তিন বল বাকি থাকতে জয় পায় দক্ষিণ আফ্রিকা। তবে গুরুত্বপূর্ণ সময়ে ভারতীয় ফিল্ডারদের প্রচুর সুযোগ হাতছাড়া করা ছিল এদিনের টার্নিং পয়েন্ট।।
ভারতের ফিল্ডাররা ম্যাচ তুলে দিলেন সাউথ আফ্রিকার হাতে


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে