Home » উদয়ন গুহকে ভয়ঙ্কর হুমকি দিলেন অজয় রায়

উদয়ন গুহকে ভয়ঙ্কর হুমকি দিলেন অজয় রায়

সময় কলকাতা ডেস্ক :

‘উদয়ন গুহর হাড়গোড় ভেঙে কলকাতায় পার্সেল করে পাঠানো হবে’ঃ অজয় রায়

কোচবিহারের দিনহাটা বিজেপি শহর মণ্ডল সভাপতি বাড়ির সামনে তৃণমূল -বিজেপি সংঘর্ষকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দাড়ি গোঁফ উপড়ে ফেলার নিদান দেন। সেই বক্তব্যেরই পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে দিনহাটা বিজেপি শহর মণ্ডল সভাপতি অজয় রায় বলেন, ‘উদয়ন গুহর হাড়গোড় ভেঙে কলকাতায় পার্সেল করে পাঠানো হবে। ’

অতঃপর এই বক্তব্য ঘিরেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। শুরু হয় উভয়পক্ষের আক্রমণাত্মক পোস্ট। সেই ঘটনার জেরেই রবিবার বিজেপি শহর মন্ডল সভাপতি অজয় রায়ের বাড়ির সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় দুই দলের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
এ প্রসঙ্গে তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর বলেন, ‘এর আগেও তৃণমূলে থাকাকালীন কিছু লোক অশান্তি সৃষ্টি চেষ্টা করছিল। তাঁরা এখন বিজেপিতে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে।’
যদিও এ প্রসঙ্গে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় পাল্টা উত্তর দিয়ে বলেন, ‘এদিন দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য অজয়ের বাড়িতে এসেছিলাম। সে সময়ই তৃণমূলের একটি মিছিল থেকে এখানে বিক্ষোভ দেখানো শুরু হয়। এই ঘটনার নিন্দা কোনও জানানোর ভাষা নেই। যদি উদয়ন গুহ মনে করেন যে উনি দিনহাটার বিধায়ক বলে দিনহাটাতে যা ইচ্ছে তাই করবেন, তাহলে তার প্রতিফলন ঘটবে।’

About Post Author