Home » সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট মুর্শিদাবাদের বড়ঞা থানার ওসির

সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট মুর্শিদাবাদের বড়ঞা থানার ওসির

সময় কলকাতা ডেস্কঃ জিন্দেগি তো বেওয়াফা হ্যায়, এক দিন ঠুকরায়েগি’! শো-কজের খবর চাউর হওয়ার মাঝেই বলিউডের শহেনশার ছবির একটি গান স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন মুর্শিদাবাদের বড়ঞা থানার ওসি সন্দীপ সেন। বৃহস্পতিবার রাতে ‘মুকদ্দর কা সিকন্দর’ সিনেমার জনপ্রিয় গানের ‘জিন্দেগি তো বেওয়াফা হ্যায়, এক দিন ঠুকরায়েগি’ অংশটি ‘আপলোড’ করা হয়েছে তার স্যোশাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে।

উল্লেখ্য, তালবোনা শ্মশানকালী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠানে গিয়ে মুর্শিদাবাদে বড়ঞার থানার ওসি সন্দীপ সেনের মন্তব্যে যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে। আইন শৃঙ্খলার দায়িত্ব যাঁর কাঁধে, সেই পুলিশ আধিকারিক পরিস্কার করে বলেছিলেন কেন গ্রামবাংলায় উন্নয়ন হচ্ছে না। কেন রাস্তাঘাট বেশিদিন টিকসই হচ্ছে না। এই কথা বলার সময় পুলিশ আধিকারিক পরিসংখ্যান দিয়ে বোঝান গ্রামের উন্নয়নের কাজ করতে গিয়ে কত টাকা কাটমানি কাকে দিতে হয়? পাশাপাশি তিনি ঠিকা কর্মীদেরও এক হাতে নেন এই দিন। প্রশাসনিক আধিকারিকের এই মন্তব্যের পরেই শুরু হয় রাজনৈতিক তরজা।

ওসির এই মন্তব্যের ভিত্তিও ঝড়ের গতিতে শেয়ার হয় সোশ্যাল মিডিয়ায়। একজন পুলিশ আধিকারিকের এহেন মন্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়। মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার জানিয়েছিলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন। কয়েকদিনের মধ্যেই কড়া পদক্ষেপ নেন পুলিশ সুপার। তারপরই মুর্শিদাবাদের বড়ঞা থানার ওসি সন্দীপ সেনকে শোকজ করেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার।

About Post Author