Home » ফের ভূমিকম্প! কম্পনের মাত্রা ৪.৩

ফের ভূমিকম্প! কম্পনের মাত্রা ৪.৩

সময় কলকাতা ডেস্ক: এবার ভূমিকম্প অনুভূত হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বুধবার মধ্য রাতে, প্রায় আড়াইটে নাগাদ কেঁপে ওঠে পোর্টব্লেয়ার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। এখনও অবধি হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

উল্লেখ্য, ভয়াবহ ভূমিকম্পে মঙ্গলবার ভোররাতে কেঁপে উঠেছিল নেপাল। ২৪ ঘণ্টায় মোট তিনবার নেপালে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৬। আর এই ভূমিকম্পের জেরে মৃত্যু হয় ৬ জনের। ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি । এই ভূমিকম্পের প্রভাব পড়ে দিল্লিতেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে ইতিমধ্যেই জানানো হয়, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের মণিপুরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কেন্দ্রস্থল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টা নাগাদ প্রথম ভুমিকম্প অনুভূত হয়। সেসময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। এরপর ফের রাত ৯.৫৮ মিনিটে দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। তৃতীয়বার রাত ২টো নাগাদ ফের ভূমিকম্প হয়। এইসময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৬।

About Post Author