Home » মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১০

মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১০

সময় কলকাতা ডেস্ক: মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনায় মৃত ১ বাংলাদেশী সহ ৯ ভারতীয় নাগরিক। মালদ্বীপের ক্যাপিটাল মলে বুধবার গভীর রাতে একটি গাড়ি রাখার গ্যারেজে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সমগ্র বিল্ডিংয়ে। বিল্ডিং এ থাকা কিছু মানুষ বাঁচার জন্য উঠে যায় সর্বোচ্চ তলায়। ঘটনাস্থলে চলে আসে দশটি দমকলের ইঞ্জিন। বিল্ডিং এর সর্বোচ্চ তলা থেকে এক বাংলাদেশি সহ নয় ভারতীয় নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, বিল্ডিংটি একটি যানবাহন মেরামতির গ্যারেজ।প্রথম আগুন লাগে সেই বিল্ডিংয়ের নীচের তলায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ব্লিডিংয়ে। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, গোটা বিল্ডিংয়ের আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪ ঘণ্টা সময় লেগেছে। তবে কি কারনে বা কোথা থেকে এই আগুন লাগল সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

About Post Author