সময় কলকাতা ডেস্কঃ মুক্তি পেল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘হোস্টেল ডেজ সিজন থ্রি’-র টিজার। আর এই ওয়েব সিরিজেই দেখা যাবে প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে।

জানা গিয়েছে,এটি রাজুর অভিনীত শেষ ওয়েব সিরিজ। অ্যামাজন প্রাইম ভিডিওতে ওয়েব সিরিজটি দেখা যাবে। বুধবার এই ওয়েব সিরিজের টিজারে রাজু শ্রীবাস্তবকে দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না নেটিজেনরা। তাঁদের আবেগ ফুটে উঠল শেয়ার করা টিজারের কমেন্ট বক্সে।

উল্লেখ্য,চলতি বছরের ১০ আগস্ট জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব। দিল্লির এইমস-এ তাঁকে ভরতি করা হয়েছিল। সূত্র মারফত জানা গিয়েছে, হোটেলের জিমে এক্সারসাইজ করার সময়ই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপরই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।তারপর থেকেই চিকিৎসকদের কড়া নজরে ছিলেন কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব। দীর্ঘ ৪২ দিন লড়াই করার পর গত ২১ সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর।
প্রসঙ্গত,স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় রাজু শ্রীবাস্তব। দেশে-বিদেশে একধিক কমেডিয়ান শো করেন তিনি। তবে শুধু স্ট্যান্ডআপ কমেডি নয়, সিনেমায় জগতেও রাজুর অভিনয় বেশ নজর কেড়েছে। রাজু শ্রীবাস্তব শুধুমাত্র একজন কৌতুল শিল্পীই নয়। বর্তমানে তিনি ছিলেন উত্তরপ্রদেশের ফিল্ম বিকাশ পরিসদের চেয়ারম্যানও। তবে তাঁর পরিচিতির শুরুটা হয়েছিল গ্রেট ইন্ডিয়ান লাফটার থেকে। সেখানে তাঁকে দেখা গিয়েছিল হৃত্বিক রোশনের সঙ্গে ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ ছবিতে। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে বম্বে টু গোয়া, বাজিগর, আমদানি আঠানি খরচা রুপাইয়া ছবিতে। শুধু তাই নয় রাজুকে দেখা গিয়েছে একাধিক রিয়্যালিটি শো তেও। বিগ বস- এর তৃতীয় সিজনে ছিলেন তিনি। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে ‘নাচ বালিয়ে’, ‘কমেডি নাইটস উইথ কপিল’, ‘মজাক মজাক ম্যয়’ -এর মঞ্চে। রাজু শ্রীবাস্তবের শারীরিক অসুস্থতা প্রকাশ্যে আসতেই ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করেছিলেন তাঁর। কিন্তু শেষরক্ষা হয়নি।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র