Home » কোষ্ঠকাঠিন্যের সমস্যা?পাম জুস খান

কোষ্ঠকাঠিন্যের সমস্যা?পাম জুস খান

সময় কলকাতা ডেস্কঃ কমবেশি আমাদের অনেকেরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে। কোষ্ঠকাঠিন্য থেকে গ্যাস, পিঠে ব্যথা, ক্লান্তির মতো অনেক অসুস্থতা দেখা দেয়। সাধারণত ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের মত সমস্যা থাকলে কোষ্ঠকাঠিন্য-র সমস্যা বেশি করে দেখা যায়। এক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে আপনি কিছু জুস খেতে পারেন।

শসার জুস
কোষ্ঠকাঠিন্যের সমস্যায় শসার জুস দারুণ কাজ করে। কেননা শসায় রয়েছে ভালো পরিমাণ সরবিটাল। এই উপাদানটি কোষ্ঠকাঠিন্য কমাতে পারে। এছাড়াও শসার জুসে রয়েছে ফাইবার। যা খুব দ্রুত কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
পাম জুস
কোষ্ঠকাঠিন্য কমাতে চাইলে পাম খেতে পারেন। পামে রয়েছে ডায়েটরি ফাইবার। এই ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান করে দিতে পারে। তাই কোষ্ঠকাঠিন্য কমাতে চাইলে পামের বীজ ফেলে তার জুস তৈরি করে নিন। এরপর সেই জুস খেতে শুরু করুন।
আপেলের জুস
আপেলের জুস খেলে আপনার শরীরে পৌঁছে যাবে ফাইবার। আপেল ভিটামিন ও মিনারেলে সম্পূর্ণ। তাই আপেলের জুস আপনাকে অবশ্যই খেতে হবে। নাহলে দেখা দিতে পারে গুরুতর সমস্যা।
অরেঞ্জ জুস
কোষ্ঠকাঠিন্যের সমস্যায় অরেঞ্জ জুস খাওয়া বেশ ভালো। এতে রয়েছে ভিটামিন সি। কোষ্ঠকাঠিন্যের বিরুদ্ধে এই ভিটামিন দারুণ কাজ করে। এছাড়াও এই জুসে আছে এমন কিছু ফাইবার যা কোষ্ঠকাঠিন্য কমায়। তাই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে অবশ্যই এই জুস খান।

About Post Author