সময় কলকাতা ডেস্কঃ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বেশ হালকা শীতের আমেজ অনুভব করছে বাঙালি। ভোর এবং রাতের দিকে হালকা ঠাণ্ডা অনুভূতি শিহরণ জাগাচ্ছে। শীতপ্রেমী বাঙালি এই আবহাওয়া বেশ উপভোগ করছে। তবে এর মাঝেই পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনা। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বেশ জাঁকিয়ে বসবে শীত, বলে মনে করছে হাওয়া অফিস।
পূর্বাভাস বলছে, শুক্রবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৩ শতাংশ। নভেম্বরে শুরু থেকেই হালকা কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্র।
শুক্রবার,দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির কোন পূর্বাভাস নেই। উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। জেলায় শীতের আমেজ বজায় থাকবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তাপমাত্রার তুলনায় বেশ কিছুটা কমই থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে শুকনো । উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শুষ্ক পরিবেশ বজায় থাকবে বেশ কয়েকদিন। তারপর থেকেই নামতে শুরু করবে তাপমাত্রা। শনিবার থেকে কমতে শুরু করবে তাপমাত্রা বলে জানিয়েছে হাওয়া অফিস।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!