Home » সারা শীতে ভরসা রাখুন মধু ও রসুনে 

সারা শীতে ভরসা রাখুন মধু ও রসুনে 

সময় কলকাতা ডেস্কঃ খাবার হিসেবে রসুনের তো নানা উপকারিতা আছেই। কিন্তু স্বাস্থ্য ভালো রাখতে রসুন ও মধুর জুড়ি মেলাভার। কেননা রসুনের ভেতরে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। শীত তো পড়েই গিয়েছে। এই সময় অনেকেরই ঠাণ্ডা লাগার সমস্যা রয়েছে। এই পরিস্থিতিতে আপনি খেয়ে নিন মধু ও রসুন। এই দুই খাবারের মেলবন্ধনে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এমনকী শরীরের বিপাকের হার বাড়িয়ে দিতে পারে রসুন। যেহেতু এটি আপনার রান্নাঘরে সহজেই মিলবে তাই পকেটেও টান পড়ার সম্ভাবনা থাকবে না। জেনে নেওয়া যাক রসুনের গুনাগুণ-

 

ঠান্ডা লাগার সমস্যায় খান

অনেকের এই সময়টায় ঠান্ডা লাগছে। এই পরিস্থিতিতে একবারে ধন্বন্তরি কাজ করবে মধু ও রসুন। এক্ষেত্রে গলা থেকে শুরু করে গোটা দেহের প্রদাহ কমাতে পারে। এমনকী ফুসফুসের সমস্যা, অ্যাজমা রোগীর জন্যও ভালো এই খাবার। তাই আপনি অবশ্যই মধুতে মিশেয়ে নিন রসুন।

কোলেস্টেরল কমায়

মধু ও রসুনে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট। যা কোলেস্টেরল কমাতে পারে। তাই আপনি কোলেস্টেরল কমাতে চাইলে দিনে অন্তত একবার মধুতে রসুন মিশিয়ে খেতে পারেন। তবেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

ওজন কমায় এই খাবার

রসুন শরীরে বিপাকের হার বাড়াতে পারে। এছাড়া মধু আবার ওজন কমানোর কাজে লাগে। সেই পরিস্থিতিতে খেয়ে নিন রসুন ও মধু। তাই রোজ রসুন এবং মধু খান।

ইমিউনিটি বাড়ায়

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, মধু ও রসুন এই দুই খাবারই বাড়াতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা। তাই এবার মধুতে মিশিয়ে নিন রসুন। তবেই ভালো থাকবেন।

About Post Author